ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ছাত্রসংসদই আগামী নেতৃত্বের রিহার্সেল: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গঠনের মূল শক্তি। ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে সেই ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি বা রিহার্সেল শুরু হয়েছে। তিনি বলেন, আমি চাই, এই তারুণ্যনির্ভর বাংলাদেশ বাস্তবে দেখতে। অতীতে আমরা দেখেছি, ছাত্রসংসদ নির্বাচিত প্রতিনিধিরা অনেকে ব্যক্তিস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ডের নামে অনিয়মে জড়াত। তাই বর্তমান প্রজন্মের নেতৃত্বকে শতভাগ সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে একটিমাত্র ব্যর্থতাও জাতি দেখতে চায় না।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তরুণদের উদ্দেশে বলেন, ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে চাই। দেশের ককপিটে তোমরাই বসবে, আর আমরা পিছন থেকে তোমাদের জন্য দোয়া ও শক্তি জোগাব।
তিনি আরও বলেন, তোমরা যদি ভুল করো, আমরা কানে কানে বলে সংশোধন করব। না শুনলে ভালোবাসা দিয়ে শাসন করব। যদি তাও না শোনো, তাহলে জাতির সঙ্গে পরামর্শ করে সম্মানের সঙ্গে তোমাদের দায়িত্ব থেকে সরিয়ে দেব। রাগ করো না—নেতৃত্ব মানেই জবাবদিহিতা।
জামায়াতের আমির আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নেতৃত্ব এমনভাবে গড়ে উঠুক, যাতে সমাজে ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ এই স্লোগান বাস্তব রূপ পায়। এই নেতৃত্বের মাধ্যমেই জাতি পাবে নতুন দিকনির্দেশনা, নতুন মানচিত্র।
তিনি ছাত্রসংসদ নির্বাচনে অংশ নেওয়া সব দলের প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদের কাছে জাতির প্রত্যাশা অনেক। দায়িত্ব শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়, বরং দেশের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বও তাদের কাঁধে। বিশ্ববিদ্যালয়ের এই মেধাবীদের প্রতি জাতির অনেক পাওনা রয়েছে—আমি বিশ্বাস করি, তোমরা সেই পাওনা পরিশোধ করবে নিষ্ঠা ও আদর্শের মাধ্যমে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ