ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
গণভোট নির্বাচনের আগে চাই, সময় ক্ষেপণ বিপজ্জনক হবে: তাহের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। তিনি বলেন, সময় ক্ষেপণের এই কৌশল আপনাদের জন্য বিপজ্জনক হবে। গণভোট নির্বাচনের আগে হতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, আমরা রাজপথে নেমেছি— প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ।
সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা চালাকি শুরু করেছেন, আমরা তা বুঝি। চালাকি করলেও আমরা আমাদের দাবি আদায়ের পথ খুঁজে নেব।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে কোনো আইনি বাধা নেই। তাই সময় এখনও আছে। ১৫ দিন সময় নেন, আরও ১৫ দিন নেন, সময় নতুনভাবে বের হবে। যা বোঝাতে চেয়েছি, বুঝে নিন— ‘নো হাঙ্কি পাঙ্কি’। সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কী?
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)