ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন। গাজী সালাউদ্দিন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং গত ২৬ অক্টোবর মারা যান।
এনসিপি দেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। তবে, দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী দেওয়া হবে না।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনী উত্তেজনার এই সময়েও জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। শুধু প্রাথমিক চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তবেই তাদের প্রকৃত মূল্যায়ন হবে।” তিনি আরও যোগ করেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার।”
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ