ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে: তারেক
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রধান ফটকের সামনে বসে তিনি এই অনশনের ঘোষণা দেন। রাতভর মশার কামড় সহ্য করে সেখানেই অবস্থান করেন তারেক। বুধবার সকালেও দ্বিতীয় দিনের মতো তাঁর অনশন অব্যাহত রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আমজনতা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নান্নু ব্যাপারী বলেন, "আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির ফটক ছাড়বো না। আমরা সব শর্ত পূরণ করা সত্ত্বেও আমাদের নিবন্ধন দেয়নি ইসি। যদি আমাদের মৃত্যু হয় তবুও আমরা ইসির ফটকে শুয়ে থাকবো।"
অনশনকারী তারেক রহমান জানান, আমরণ অনশনের জন্য তিনি একাই যথেষ্ট। তিনি বলেন, "আমার কেন্দ্রীয় কমিটির ১৪১ সদস্য আছে। সবাই এখানে আসলে বিষয়টি কেমন দেখায়। এটি কোনো শক্তি প্রদর্শনের আন্দোলন নয়, বরং একটি বার্তা। আমরা বহুবার ইসিকে জানিয়েছি, কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। এখন আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।"
আমজনতা দলের সদস্য সচিব আরও বলেন, তিনি ইসির প্রধান ফটকের এক পাশে বসে আছেন যাতে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা না হয়। কিন্তু তাঁর এই অবস্থানের কারণে কর্তৃপক্ষ মূল গেট বন্ধ করে অন্য পাশের পকেট গেট ব্যবহার করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "পকেট গেটের পাশে বসলে আবার এটা খুলে দিচ্ছে। আবার এখানে এক পাশে বসলে অন্যটা খুলে দিচ্ছে।"
তিনি বর্তমানে সুস্থ আছেন জানিয়ে বলেন, "এই অনশন নির্বাচন কমিশনের জুলুমের বিরুদ্ধে অনশন।"
নির্বাচন কমিশন সম্প্রতি নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানালেও আমজনতার দল সেই তালিকায় স্থান পায়নি। এতেই ক্ষোভ প্রকাশ করে দলটির পক্ষ থেকে নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)