ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঘাটতি সত্ত্বেও ট্রাস্ট লাইফ ফান্ডে ৪৯ কোটি টাকা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (টিআইএলআইএল) তাদের ২০২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ত্রৈমাসিক হিসাবে কিছু নেতিবাচক দিক থাকলেও, লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতিতে একটি শক্তিশালী ইতিবাচক চিত্র উঠে এসেছে।
কোম্পানির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫—এই তিন মাসে মোট আয়ের তুলনায় দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পরিমাণ বেশি হয়েছে। এর ফলে ৭ লাখ ৪০ হাজার টাকার ঘাটতি দেখা দিয়েছে। আগের বছর অর্থাৎ, ২০২৪ সালের একই সময়ে কোম্পানিটি ৪ কোটি ৭৭ লাখ উদ্বৃত্ত ছিল।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত নয় মাসের হিসাবে কোম্পানিটি অবশ্য উদ্বৃত্ত ধরে রাখতে সক্ষম হয়েছে, তবে তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নয় মাসে মোট আয়ের তুলনায় মোট ব্যয়ের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকা।
তবে মুনাফা বা উদ্বৃত্তের দিক থেকে নেতিবাচক প্রবণতা দেখা গেলেও, কোম্পানির মূল আর্থিক ভিত্তি অর্থাৎ, লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে শক্তিশালী বৃদ্ধি এসেছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩১ লাখ টাকা। এটি আগের বছর ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ছিল ৩৪ কোটি ৫৭ লাখ টাকা।
এক বছরের ব্যবধানে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে ৪ কোটি ৭৩ লাখ টাকার নেট বৃদ্ধি ঘটেছে। এই বৃদ্ধি প্রমাণ করে যে, বীমা কোম্পানিটি গ্রাহকের দাবির বিপরীতে তার দায়বদ্ধতা পূরণের জন্য যথেষ্ট শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করছে। যদিও একক ত্রৈমাসিকে ঘাটতি ও নয় মাসে মুনাফায় পতন দেখা যাচ্ছে, তবুও কোম্পানির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য লাইফ ফান্ডের এই শক্তিশালী বৃদ্ধি একটি ইতিবাচক দিক।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের