ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াত সেক্রেটারি জেনারেলের
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক মত ও পথের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণঅধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক পরওয়ার বলেন, বর্তমান সময়ে অনেক পরাশক্তি ও গোয়েন্দা সংস্থা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের পথে নানা বাধা আসবেই, তবে জাতীয় নির্বাচনের অভিযাত্রাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।
গণঅধিকার পরিষদকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গণঅধিকার পরিষদ মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন থেকে জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকারের সময় দলের নেতা ভিপি নুরসহ বহু নেতাকর্মী যে নির্যাতনের শিকার হয়েছেন, তা দেশের মানুষ মেনে নেয়নি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)