ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের প্রক্রিয়া স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যারা দুই-একজন স্বাক্ষর করেননি, আশা করি তারা ভবিষ্যতে করবেন। এটি উন্মুক্ত রাখা আছে।'
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সবকিছুর কেবল শুরু হলো।"
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, এই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারবো। সেই কাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে উঠবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।
নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "নির্বাচন কীভাবে হবে, সেটি সংবিধানে লেখা আছে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে অবশ্যই বসা হবে।" তিনি বোঝাতে চেয়েছেন যে, সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া স্পষ্ট এবং কোনো আলোচনার প্রয়োজন হলে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে প্রস্তুত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)