ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দূষিত কফ সিরাপ: ভারতের শ্রেসান ফার্মার লাইসেন্স বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: দূষিত কফ সিরাপ উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ভারতের তামিল নাড়ুভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালস-এর ওষুধ তৈরির লাইসেন্স বাতিল করা হয়েছে।
সোমবার রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তামিল নাড়ু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, শ্রেসান ফার্মাসিউটিক্যালসের উৎপাদন লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
গত সপ্তাহে প্রতিষ্ঠানটির মালিক জি. রঙ্গনাথনকে গ্রেপ্তার করে ভারতীয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) তদন্ত শুরু করেছে।
গত আগস্টে এই কোম্পানির তৈরি ‘কোল্ডরিফ’ কফ সিরাপ সেবনে ১৭ জন শিশু মারা যায়, যাদের বয়স ছিল ১ থেকে ৫ বছরের মধ্যে। পরীক্ষায় দেখা যায়, ওই সিরাপে ডায়াথিলিন গ্লাইকোল নামের রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে ৫০০ গুণ বেশি ছিল। এই উপাদান নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হলেও অতিমাত্রায় মিশ্রিত হলে তা মারাত্মক বিষে পরিণত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ঘটনায় সতর্কবার্তা জারি করেছে এবং ভারতের তিনটি কফ সিরাপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এ তালিকায় রয়েছে কোল্ডরিফ (শ্রেসান ফার্মা), রেসপিফরেশ টিআর (রেডনেক্স ফার্মাসিউটিক্যাল) ও রিলাইফ (শেপ ফার্মা)।
ডব্লিউএইচও’র সতর্কবার্তার পর ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) দেশজুড়ে তদন্ত ও সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালেও ভারতীয় কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ জন শিশু মারা যায়। সে সময় থেকেই ভারতীয় ওষুধের মান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)