ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
উপদেষ্টারা নির্দিষ্ট দলের পক্ষে ষড়যন্ত্র করছে: তাহের
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবনের সামনে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজন করা মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, “নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও উপদেষ্টাদের পক্ষপাতমুক্ত পরিবেশ থাকা জরুরি। কিন্তু কিছু উপদেষ্টা একটি দলের জন্য কাজ করছেন। আমরা তাদের তালিকা ও কার্যক্রমের রেকর্ড হাতে রেখেছি।”
তাহের আরও দাবি করেন, ডিসি, এসপি ও ইউএনও নিয়োগে পক্ষপাতিত্ব চলছে। সরকারি কিছু উপদেষ্টা, যারা নিজেকে নিরপেক্ষ দাবি করে, প্রকৃতপক্ষে একটি দলের পক্ষে ভূমিকা পালন করছেন। তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। প্রশাসনের ভেতরের দলীয় প্রভাব থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”
জামায়াতের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি তুলেছেন তিনি। তাহের বলেন, “স্বচ্ছতা থাকলে মাত্র ২১ দিনে গণভোট আয়োজন সম্ভব। জনগণের ইচ্ছা ও বাস্তবতা স্পষ্ট হবে।”
তিনি আরও বলেন, “একটি দল মুখে গণতন্ত্রের কথা বললেও ঐক্যমতের ক্ষেত্রে তারা অনুপস্থিত। জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব। প্রয়োজন হলে আরও বড় কর্মসূচি হাতে নেব।” জামায়াতের নেতার দাবি, দল জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে, দখলবাজি বা চাঁদাবাজি করে না। ক্ষমতায় গেলে কৃষকের ঋণ মওকুফ এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
তাহের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণমানুষের দাবি মেনে গণভোট দিতে হবে, পিআর পদ্ধতি মানতে হবে। খুন-গুমে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ