ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
হাসির ৫ স্বাস্থ্য উপকারিতা
ডুয়া ডেস্ক: হাসি কেবল আবেগের প্রকাশ নয়, এটি আমাদের মন এবং শরীরের স্বাস্থ্যের জন্য এক ধরনের প্রাকৃতিক চিকিৎসা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জোরে হাসলে মনের চাপ কমে এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ে। হাসি থেরাপির মাধ্যমে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব।
মানসিক চাপ কমানো:গবেষণায় দেখা গেছে, হাসি কর্টিসলের মাত্রা কমায়। ফলস্বরূপ, মন সব ধরনের চাপ ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়।
হৃদরোগের ঝুঁকি কমানো:যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে, অনেক চাপের মধ্যে থাকলেও হাসি হৃৎস্পন্দন এবং রক্তচাপ কমাতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:হাসি এমন এক অনুভূতি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে শরীর অসুস্থতার বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে পারে।
ব্যথা উপশম:হাসির সময় নিঃসৃত এন্ডোরফিন প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে, যা শরীরের ব্যথা উপশমে সাহায্য করে।
শারীরিক স্বাস্থ্যের উন্নতি:হাসি একটি চমৎকার ব্যায়াম। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, পেশি শিথিল করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য হাসি থেরাপি বিশেষভাবে উপকারী হতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে