ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আস্থা ফেরানোর নেপথ্যে ৯ কোম্পানির শেয়ার
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী:সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারের প্রতি কিচুটা আস্থা সঙ্কট তৈরি হতে শুরু করেছিল। তবে সেই নেতিবাচক প্রবণতা কাটিয়ে উত্থানে ফিরতে শুরু করেছে শেয়ারবাজার। চলতি সপ্তাহের শুরুর দিন বড় পতন দিয়ে লেনদেন শুরু হলেও পরেরদিন থেকেই উত্থানে ফিরতে শুরু করে উভয় বাজার। সেই ধারাবাহিকতায় আজও শেয়ারবাজারে লেনদেন হয়েছে। তবে গতকালের তুলনায় আজকে বেশিই স্বাভাবিক ছিল সূচক উঠানামায়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আর বিনিয়োগকারীদের আস্থা ফেরানের নেপথ্যে ছিল ৯ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.৭৮ পয়েন্টে। আর সূচকের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে ৯ কোম্পানি। যেগুলো হলো- ওয়ালটন হাইটেক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। এই ৯ কোম্পানি আজ ডিএসইর সুচকে প্রায় ১৮ পয়েন্ট যোগ করেছে
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ওয়ালটন হাইটেক। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে ৪ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা বা ২.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১৯ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ৪১১ টাকা ২০ পয়সা থেকে ৪২৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। আজ দিনশেষে কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। ডিএসইর সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ২০ পয়সায়। এদিন শেয়ারটির দর ৪০ টাকা ৬০ পয়সা থেকে ৪১ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাকটির ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে আইএফআইসি ব্যাংক। ডিএসইর সূচকে ব্যাংকটি ২ পয়েন্টের বেশি যোগ করেছে। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৮০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা থেকে ৫ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ৫ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলো মধ্যে- ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক ১ পয়ে্েটর বেশি, এবি ব্যাংক প্রায় ১ পয়েন্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক ১ পয়েন্ট, এক্সিম ব্যাংক ১ পয়েন্ট এবং প্রিমিয়ার ব্যাংক ১ পয়েন্ট যোগ করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা