ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। অর্থাৎ এবার ডিভিডেন্ডের পরিমাণ কিছুটা বেড়েছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
কোম্পানির সূত্র জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে ইবনে সিনা ফার্মার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ টাকা ৪৬ পয়সা, অর্থাৎ শেয়ারপ্রতি আয়ে সামান্য কমতি দেখা গেছে।
অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ১২ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
আলোচ্য সময়ে ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সায়। যা আগের বছর ছিল ১১১ টাকা ৯৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার