ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারের তিন ব্যাংক আনছে ২৩০০ কোটি টাকার বন্ড
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংকের মোট ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরে বিএসইসির সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেট সাবর্ডিনেট বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ২.৫ শতাংশ মার্জিন যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ডটি পরবর্তীতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮০০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুল রিডিমেবল ও ফ্লোটিং রেট সাবর্ডিনেট বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে। এর কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। এ ক্ষেত্রে ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
ট্রাস্ট ব্যাংক
ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল ও রিডিমেবল বন্ড, যার কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিনে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। এ বন্ড ইস্যুর ট্রাস্টি হবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, আর অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। বন্ডটি এটিবিতে তালিকাভুক্ত হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ