ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী:
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্প) এবং লাভেলো আইসক্রিম— তাদের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। বোর্ড সভায় কোম্পানি দুটি সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
লাভেলো আইসক্রিম
আগামী ১১ অক্টোবর বিকেল সাড়ে সাড়ে ৩টায় লাভেলো আইসক্রিমের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ( জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
বিডি ল্যাম্প
অন্যদিকে, আগামী ১২ অক্টোবর বিকেল ৩টায় বিডি ল্যাম্পের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
আগের বছর ২০২৪ সালে বিডি ল্যাম্প শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরমধ্যে ছিল ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক।
অন্যদিকে, ২০২৪ সালে লাভেলো আইসক্রীম শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরমধ্যে ছিল ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার