ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
আর্থিক স্থিতিশীলতায় উজ্জ্বল বার্জার পেইন্টস ও ন্যাশনাল ইন্স্যুরেন্স
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, এই দুই কোম্পানি হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’। এই রেটিং নির্ধারণে বিবেচনা করা হয়েছে কোম্পানিটির ২০২১ থেকে ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী।
অন্যদিকে, বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী রেটিং নির্ধারণ করা হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-১’। এ ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে কোম্পানিটির ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
বিশ্লেষকদের মতে, এই ধরনের উচ্চ ক্রেডিট রেটিং কোম্পানির আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতার প্রতিফলন। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণে এসব রেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার