ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে একীভূতব্য ৫ ব্যাংকের অন্যন্য নজির
মোবারক হোসেন: বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ারে (সোমবার) ভিন্ন চিত্র দেখা গেছে। প্রায় মাসাধিককাল ধারাবাহিক পতনের পর এদিন একযোগে ৫ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
ব্যাংকগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক , সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। কোম্পানিগুলোর শেয়ার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে উঠে বিক্রেতাশুন্য অবস্থায় থেকেছে।
এর আগে, গত আগস্টে এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি একক ইসলামী ব্যাংক গঠনের ঘোষণা দেওয়ার পর থেকেই শেয়ারগুলো তীব্র লোকসানের মুখে ছিল। আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এক্সিম ব্যাংকের দর কমেছিল ৫৪.৬৮%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫৭%, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬৩.৫২%, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫৫% এবং ইউনিয়ন ব্যাংকের ৫০%। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একীভূতকরণ বা বিলুপ্তির ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে এই বিপুল বিক্রির প্রবণতা দেখা দেয়।
তবে, বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ বা সুবিধা দেওয়ার উপায় খুঁজছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে ডুয়া নিউজ, শেয়ারনিউজ-সহ কয়েকটি নিউজ পোর্টাল বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে অগ্রণী ভূমিকা পালন করছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কীভাবে এই ব্যাংকগুলোর ডিলিস্টিং (তালিকাচ্যুতি) পরিচালনা করা হবে এবং শেয়ারহোল্ডারদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা হবে—সেই বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সাথে আলোচনা চলছে। ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ অনুসারে, বর্তমান পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে এবং একীভূত নতুন প্রতিষ্ঠানকে একটি নতুন লাইসেন্স দেওয়া হবে।
একীভূতকরণের পর, নতুন ব্যাংকটির মোট সম্পদের মূল্য হবে আনুমানিক ২.২০ লাখ কোটি টাকা, যার মধ্যে সরকার, ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড এবং বহুজাতিক ঋণদাতাদের থেকে প্রাপ্ত ৩৫,০০০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ