ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
শেয়ারহোল্ডারদের এবারও হতাশ করল তাল্লু স্পিনিং
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য এবারও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
কোম্পানির প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট লোকসান দাঁড়িয়েছে ২৪ কোটি ৯৪ লাখ ৭১ হাজার টাকা, যা আগের বছরের লোকসানের চেয়ে বেশি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৭৯ পয়সায়। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭০ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিএস) নেমে এসেছে ১৩ টাকা ৩৪ পয়সায়। যা আগে ছিল ১৬ টাকা ১৪ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ৩ পয়সা, যা আগের বছর সামান্য পজিটিভ ছিল।
কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে। অংশগ্রহণের জন্য ২১ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার