ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
১০ম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসায় সিক্ত পুত্র আব্রাম
বিনোদন ডেস্ক: ঢাকাই মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় আজ দশম জন্মদিনে পা রাখল। ছেলের বিশেষ দিন উপলক্ষে বাবা-মা দুজনেই আলাদাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়গ্রাহী শুভেচ্ছা জানিয়েছেন।
আজ (২৭ সেপ্টেম্বর) ঘড়িতে রাত ১২টা বাজার পরপরই শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ভিডিওটিতে দেশের বাইরে একটি পার্কে শাকিবের সাথে জয়ের আনন্দঘন খেলাধুলার মুহূর্তগুলো ফুটে ওঠে, যা বাবা-ছেলের ভালোবাসার এক সুন্দর চিত্র তুলে ধরেছে। ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, "শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন একজন সৎ, সাহসী এবং দয়ালু মানুষ হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে যেন সবসময় সুখ, শান্তি এবং সফলতার পথ খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি।" শাকিবের এই পোস্ট দেখে ভক্তরা আবেগ ও ভালোবাসা প্রকাশ করে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান।
শাকিবের পোস্টের পরপরই চিত্রনায়িকা অপু বিশ্বাসও ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন। অপু তার ফেসবুক আইডি থেকে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়, অন্যটিতে জন্মদিনের কেক দেখা যায়। ছবিগুলোর সাথে তিনি লেখেন, "শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।"
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেছিলেন। দীর্ঘ সময় তাদের বিয়ের খবর গোপন রাখা হয়। ২০১৬ সালে জয়ের জন্মের পর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে। তবে ছেলের জন্মদিনে তারা দুজনেই ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে