ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে সিভিও পেট্রোকেমিক্যাল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে বলে কোম্পানি সূত্র জানিয়েছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৩৪ পয়সা। একইসাথে, কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে বেড়ে ৭ টাকা ৬৫ পয়সা হয়েছে, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৭৭ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মুল্যায়নের পর দাঁড়িয়েছে ৩০ টাকা ২৯ পয়সায়, যা কোম্পানির শক্তিশালী আর্থিক ভিত্তি প্রমাণ করছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে। এজিএম-এ অংশগ্রহণ করা যাবে ফিজিক্যালি এবং অনলাইনে, যা শেয়ারহোল্ডারদের জন্য সুবিধাজনক। এজিএম-র জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৫।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট