ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যাপেক্স ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
সমাপ্ত অর্থবছরে এনভয় টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সা।আগের অর্থবছর ইপিএস ছিল ১১ টাকা ২২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪৮ পয়সা। আগের বছর যা ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সা।
আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অ্যাপেক্স ফুটওয়্যারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
উল্লেখ্য, আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ৪৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এরমধ্যে ৩৫ শতাংশ ছিল ক্যাশ ও ১০ শতাংশ ছিল স্টক।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা