ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
আবু তাহের নয়ন:
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: চলতি সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ইস্টার্ন হাউজিং, ওয়ালটন হাইটেক ও রূপালী লাইফ ইন্সুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
কোম্পানিগুলো মধ্যে এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক ও বাংলাদেশ সাবমেরিন কেবলস বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকিগুলো আগের সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এনভয় টেক্সটাইল
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ২০ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৬৮ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়। আগের বছর ছিল ৫১ টাকা ৯৩ পয়সা।
আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
মুন্নু সিরামিক
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৪ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ১৭ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১৪ পয়সায়। আগের বছর ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর সকাল ১২টায় হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২৩ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সাবমেরিন কেবলস
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ৪০ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৩ পয়সা (ডাইলুটেড)। আগের বছর ইপিএস ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনমূল্যায়িত)।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১৭ টাকা ৬৩ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়। আগের বছর ছিল ৯৩ টাকা ৬ পয়সা।
আগামী ২৩ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে (অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ইস্টার্ন হাউজিং
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১৯ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৬ টাকা ৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ১০ টাকা ৪২ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯৯ পয়সায়। আগের বছর ছিল৮৩ টাকা ৬২ পয়সা।
আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় হাইব্রিড পদ্ধতিতে (অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ৫ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ওয়ালটন হাইটেক
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ালটন হাইটেক। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ৩৫০ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫৮ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৫৬ টাকা ৯৬ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৭৪৯৯ পয়সায়। আগের বছর ছিল ৩৭৯ টাকা ৩০ পয়সা।
আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে (অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২৮ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ালটন হাইটেক। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১২ শতাংশ ক্যাশ।
আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে (অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২৯ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা