ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সূচক সবল, টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার
মোবারক হোসেন:
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: সপ্তাহের মাঝামাঝি শেয়ারবাজারে দেখা দিয়েছে নতুন আশার আলো। আগের দিন সূচক বেড়েছিল ৪৫ পয়েন্টের বেশি, আর আজ সকালে সেই ধারা আরও বেগবান হয়ে সূচক এক পর্যায়ে ৬২ পয়েন্ট পর্যন্ত উত্থান ধরে রাখে। যদিও বিকালের লেনদেন শেষে সূচক উত্থানের স্থিতি দাঁড়ায় ২২.৪৮ পয়েন্টে। তবুও ধারাবাহিক ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার বার্তা দিয়েছে।
লেনদেনের দিক থেকেও আজকের দিনটি ছিল ব্যস্ততাপূর্ণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট লেনদেন হয়েছে ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার, যা আগের দিনের ৫৭৬ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। লেনদেনে এই উল্লম্ফন প্রমাণ করে, বিনিয়োগকারীরা ধীরে ধীরে আবারও বাজারে সক্রিয় হচ্ছেন।
সপ্তাহের শেষ দিনের লেনদেনে মোট ১৭৫টি প্রতিষ্ঠানে দাম বেড়েছে, যা বাজারের শক্তিশালী দিক নির্দেশ করে। যদিও ১৫৭টি প্রতিষ্ঠানের দামে পতন ঘটেছে, তবে সামগ্রিক প্রবণতা ইতিবাচকই থেকেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সূচকে ইতিবাচক সিগন্যাল বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.১৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১.৪৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৩.০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৫৭টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৩২ কোটি ৯৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
এদিন সিএসইতে ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮.৬৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়েছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি