ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ, ইতিহাস গড়লেন সিইসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন নজির স্থাপন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৬ জন সংসদ সদস্যকে শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা যেখানে কোনো প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন। এর আগে ১৯৯১ সালে তৎকালীন সিইসি বিচারপতি আব্দুর রউফ এই দায়িত্ব পালন করেছিলেন। তবে সে সময় রাজনৈতিক বিভাজন ও বিতর্কের কারণে সব সদস্য একযোগে শপথ নেননি। এবার কোনো ধরণের বিতর্ক বা রাজনৈতিক বিভাজন ছাড়াই সব দলের নির্বাচিত প্রতিনিধিরা সিইসির অধীনে শপথ নিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন।
যে কারণে সিইসি শপথ করালেন
সংবিধান অনুযায়ী, সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। তবে জুলাই অভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং ডেপুটি স্পিকার কারাবন্দি। এই সাংবিধানিক শূন্যতায় সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী সিইসিকে এই দায়িত্ব পালনের অনুরোধ জানায় সংসদ সচিবালয়। সংসদ সচিব কানিজ মওলা গত ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি সিইসিকে পাঠিয়েছিলেন।
দ্বৈত শপথ গ্রহণ
এবারের শপথ অনুষ্ঠানে এক অনন্য বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। ‘জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা এদিন দুটি পৃথক শপথ গ্রহণ করেন। প্রথমে তারা ‘সংসদ সদস্য’ হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে একই অনুষ্ঠানে ‘পরিষদ সদস্য’ হিসেবেও শপথ নেন। এই পরিষদ সদস্য হিসেবে তারা আগামী ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের গুরুদায়িত্ব পালন করবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এমপিরা আনুষ্ঠানিকভাবে তাদের সংসদীয় কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি