ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ট্রায়াল রানে সফল, নতুন কনট্রাসেপটিভ আনছে টেকনো ড্রাগস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড নতুন এক সাফল্যের দ্বার উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে জন্মনিয়ন্ত্রক পণ্য ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’ উৎপাদনে সফল হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঠানো কোম্পানির প্রতিবেদনে এ তথ্যে জানানো হয়েছে।
টেকনো ড্রাগস জানায়, এর আগে প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে জন্মনিয়ন্ত্রক ‘ইমপ্লান্ট (টু রড)’ উৎপাদন করে আসছে এবং তা নিয়মিতভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সরবরাহ করছে। এবার সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় তারা একক রডের নতুন ভ্যারিয়েন্ট তৈরি করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নতুন পণ্যের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অর্জন কোম্পানির উৎপাদন সক্ষমতায় নতুন গতি যোগ করার পাশাপাশি তাদের বাজার সম্ভাবনাও বাড়াবে।
টেকনো ড্রাগসের দাবি, এই নতুন কনট্রাসেপটিভ পণ্য দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে এবং একইসঙ্গে কোম্পানির আয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে।
কোম্পানির কর্মকর্তারা আরও জানান, টু রডের ইমপ্লান্টের মতো সিঙ্গেল রড কনট্রাসেপটিভও কেবল সরকারি টেন্ডারের মাধ্যমেই সরবরাহ করা হবে। দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় এই পণ্য নারীদের জন্য একটি কার্যকর সমাধান হয়ে উঠবে বলে তারা আশা করছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার