ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পেয়েছেন। কোম্পানি দুটি হলো- গ্রামীণফোন ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স। গ্রামীণফোন ৩০ জুন, ২০২৫ অর্থবছরের ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের অন্তবর্তী ডিভিডেন্ড দিয়েছেল। আর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানি দুটি বিনিয়োগকারীদের কাছে ক্যাশ ডিভিডেন্ড পাঠানোর কথা জানিয়েছে। বিএফটিএন সিস্টেমের মাধ্যমে ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে বলে কোম্পানি দুটি জানিয়েছে।
গ্রামীণফোন ৩০ জুন, ২০২৫ অর্থবছরের ৬ মাসের জন্য ১১০ শতাংশ ক্যাশ অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওই ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ টাকা ২১ পয়সা।
অন্যদিকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। পরবর্তীতে এটি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন লাভ করে। অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ করায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা