ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য বন্ধ ইউএই ভিসা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জানুয়ারি থেকে নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত।
শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা নয়টি দেশ হলো: বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। এছাড়া এই দেশগুলোর নাগরিকরা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করতেও অযোগ্য হবেন।
উইএই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক ও মহামারির মতো স্বাস্থ্যঝুঁকি নিষেধাজ্ঞার পেছনের মূল কারণ। তবে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
বর্তমানে এই নয়টি দেশের নাগরিকরা ইউএই-তে পর্যটন বা কর্ম ভিসার জন্য আবেদন করতে পারছেন। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই সুযোগ বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ