ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দ্বিতীয়বারের মতো মিস বাংলাদেশ হলেন মিথিলা
বিনোদন ডেস্ক: বাংলাদেশের মুকুট উঠলো আবারও তানজিয়া জামান মিথিলার মাথায়। মডেল ও অভিনেত্রী মিথিলা জিতেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর খেতাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
মঞ্চে মিথিলার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।
উল্লেখ্য, ২০২০ সালেও মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে করোনার কারণে সে বছর আন্তর্জাতিক আসরে যোগ দিতে পারেননি। এবার তিনি সুযোগ পাচ্ছেন থাইল্যান্ডের ব্যাংককে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।
অভূতপূর্ব এই সাফল্যের প্রতিক্রিয়ায় মিথিলা জানান, এই জয় তিনি উৎসর্গ করছেন মাকে। তার ভাষায়, “আজ আমি যা কিছু, সবই আমার মায়ের কারণে সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা।”
দেশকে প্রতিনিধিত্বের প্রসঙ্গে মিথিলা আরও বলেন, তিনি মর্যাদা, সাহস এবং সম্মানের সঙ্গে বাংলাদেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবেন।
শুধু গ্ল্যামার দুনিয়া নয়, মিথিলা সক্রিয়ভাবে কাজ করেন সামাজিক দায়িত্ব পালনে। তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও সমানভাবে পরিচিত।
এর আগে শিরিন শিলা (২০১৯) এবং আনিকা আলম (২০২৪) মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে