ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুভশ্রী বা রুক্মিণী নন, দেবের প্রথম পছন্দ ছিলেন যিনি
বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের ব্যক্তিগত জীবন বরাবরই খবরের শিরোনামে থাকে, বিশেষ করে শুভশ্রী গাঙ্গুলি ও বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রকে ঘিরে। সম্প্রতি, ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চে শুভশ্রীর সঙ্গে বহু বছর পর একই মঞ্চে ওঠার পর নেটদুনিয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায় এবং তাদের সেই মুহূর্ত দ্রুত ভাইরাল হয়। সিনেমাটি মুক্তির পর তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির খবরও সামনে আসে, যা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা দেখা যায়।
‘ধূমকেতু’ মুক্তির পর এক সাক্ষাৎকারে দেবকে তার প্রথম সেলিব্রিটি ক্রাশ সম্পর্কে জানতে চাওয়া হয়। অনেকেই ধারণা করেছিলেন দেব টালিউডের কোনো তারকার নাম বলবেন, কিন্তু দেব সবাইকে অবাক করে দিয়ে জানান, তার প্রথম ক্রাশ ছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এই নায়িকাকেই তিনি প্রথম মন দিয়েছিলেন।
৯০ দশকে দিয়া মির্জা অসংখ্য পুরুষের ক্রাশ ছিলেন। বিশেষ করে মাধবনের সঙ্গে তার অভিনীত ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় দিয়ার অভিনয় দেখে তৎকালীন তরুণ প্রজন্ম মুগ্ধ হয়েছিল।
এদিকে, কিছুদিনের মধ্যেই দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে ঘটে, তার জন্য দেব ইতোমধ্যেই কলকাতার কমিশনারের সঙ্গে বৈঠক সেরেছেন। দর্শকদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে তিনি সর্বদা কড়া নজর রাখছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ