ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বড় পতনের দিনে চার কোম্পানির সর্বোচ্চ রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: আজকের (১০ সেপ্টেম্বর) বড় পতনের দিনেও শেয়ারবাজারে চার কোম্পানি বছরের সর্বোচ্চ রেকর্ড করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ডমিনেজ স্টিল, ফাইন ফুডস, জিকিউ বলপেন ও মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার গত এক বছরের মধ্যে আজ সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বড় পতনের দিনে কয়েকটি কোম্পানির শেয়ারের উত্থান বিনিয়োগকারীদের জন্য অবশ্যই আশাব্যঞ্জক। তবে এটি তাদের জন্য সতর্ক সংকেতও বটে। কারণ, মৌলভিত্তি দুর্বল কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি প্রায়ই জল্পনা-কল্পনা বা কৃত্রিম চাহিদার ফলাফল হয়ে থাকে। এ ধরনের পরিস্থিতিতে নতুন বিনিয়োগকারীরা যদি যাচাই-বাছাই ছাড়াই শেয়ার কেনেন, তবে স্বল্পমেয়াদে তারা বড় ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই বিনিয়োগের আগে ভালোভাবে বিচার-বিশ্লেষণ করা এবং কেবল মৌলভিত্তি শক্তিশালী কোম্পানির দিকেই নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা।
কোম্পাগুলোর মধ্যে আজ ডমিনেজ স্টিল ৩.৯৮ শতাংশ বেড়ে ২০ টাক ৯০ পয়সায় ক্লোজিং হয়েছে। এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ৮ টাকা ২০ পয়সা। আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ২১ টাকা ৪০ পয়সায়। কোম্পানি ২০২৪ সালে ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ফাইন ফুডসের দাম আজ ৫.২০ শতাংশ বেড়ে ৩০৭ টাক ৬০ পয়সায় ক্লোজিং হয়েছে। গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ১৫০ টাকা ৬০ পয়সায়। আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৩১৪ টাকায়। কোম্পানি ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এদিকে, জিকিউ বলপেনের দাম ৪.০২ শতাংশ বেড়ে ৪৪৯ টাক ৮০ পয়সায় ক্লোজিং হয়েছে। এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ১১২ টাকায়। আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৪৫৫ টাকায়। কোম্পানি ২০২৪ সালে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
অপরদিকে, মিরাকল ইন্ডাষ্ট্রিজের দাম ২ শতাংশ বেড়ে ৩৫ টাক ৭০ পয়সায় ক্লোজিং হয়েছে। এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ১৬ টাকা ২০ পয়সায়। আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৩৭ টাকা ৯০ পয়সায়। কোম্পানি ২০২৪ সালে কোন ডিভিডেন্ড দেয়নি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ