ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৪ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭টির দর বেড়েছে এবং ২২৩টির দর কমেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমলেও ব্যাতিক্রম ছিল ৪ কোম্পানি। বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহের কারণে কোম্পানি ৪টি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় উঠে আসে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো-অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এসআলম কোল্ড রোল্ড স্টিল, পেনিনসুলা চিটাগাং এবং ফ্যামিলি টেক্স বিডি। এই ৪টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় উঠে আসে। এর ফলে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে সবোর্চ্চ দর বেড়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের। এদিন কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৩০ পয়সা থেকে ১৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। এদিন কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৯ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ১৯ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৭ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে পেনিনসুলার। এদিন কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা থেকে ১৪ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এছাড়া, আজ ফ্যামিলি টেক্সের দর ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা থেকে টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার