ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
২২ দিনে কত আয় করল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’?
বিনোদন ডেস্ক: দীর্ঘ দশ বছর পর রুপালি পর্দায় ফিরেছে দেব ও শুভশ্রী জুটি অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। প্রযোজক রানা সরকার জানিয়েছেন, মুক্তির প্রথম ২২ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩.৭৯ কোটি টাকা।
প্রথম দিনেই ২ কোটির বেশি টাকা আয়ের মধ্য দিয়ে ‘ধূমকেতু’র শুভ সূচনা হয়েছিল। প্রথম চার দিনেই এটি ১০ কোটি টাকা আয় ছাড়িয়ে যায় এবং দ্বিতীয় সপ্তাহে মোট আয় ২১.৩৬ কোটিতে পৌঁছায়।
তবে আয়ের তথ্য প্রকাশের পাশাপাশি একটি নতুন জল্পনা শুরু হয়েছে। প্রযোজক রানা সরকার তার পোস্টে দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক অনুপম রায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে ট্যাগ করলেও, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করেননি। এতে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রানা সরকার তার পোস্টে প্রশ্ন রেখেছেন, ‘৩০ পার হবে কি?’ তিনি জানিয়েছিলেন, ছবিটি ৩০ কোটি টাকা আয় করলে ‘দেশু’ চরিত্রটি ফিরে আসবে। এখন দেখার বিষয়, ‘ধূমকেতু’ কি সেই মাইলফলক ছুঁতে পারবে এবং দর্শকরা আবার ‘দেশু’ ম্যাজিক দেখতে পাবে?
উল্লেখ্য, একসময় দেব ও শুভশ্রীর প্রেম ছিল সবার জানা, যা পরে বিচ্ছেদে রূপ নেয়। বিচ্ছেদের পরই তারা ‘ধূমকেতু’তে কাজ শুরু করলেও বিভিন্ন জটিলতার কারণে ছবিটি দীর্ঘ ১০ বছর আটকে ছিল। অবশেষে এটি মুক্তি পাওয়ায় দর্শক মহলে নস্টালজিয়া ফিরে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি