ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শবনমের সঙ্গে দেখা করে মুগ্ধ পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী
সম্প্রতি বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনমের। গত রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকায় পাকিস্তান দূতাবাসের আয়োজিত নৈশভোজে এই সাক্ষাৎ হয়, যেখানে শবনম পাকিস্তানের এই রাজনৈতিক নেতাকে দুই দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা বলেন।
নৈশভোজে আমন্ত্রিত অতিথি ছিলেন শবনম ও তার ছেলে রনি ঘোষ। এ সময় ইসহাক দার শবনমের কুশল জানতে চাইলে অভিনেত্রীও তার কুশল জিজ্ঞেস করেন এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। জবাবে ইসহাক দারও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষ থেকে শবনমকে শুভেচ্ছা জানান।
ওই নৈশভোজে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময় স্বাভাবিক করতে তারা যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।
ষাটের দশকে অভিনয় শুরু করে পাকিস্তানের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছিলেন শবনম। তিনি বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে প্রায় ১৮৫টি সিনেমায় অভিনয় করেছেন এবং সর্বোচ্চ ১৬ বার পাকিস্তানের সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেছেন। এছাড়া, পাকিস্তান সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ-এ তাকে সম্মানিত করে।
শবনমের আসল নাম ঝর্ণা বসাক। ১৯৪৬ সালের ১৭ আগস্ট তার জন্ম ঢাকায়। ১৯৬১ সালে মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত ‘হারানো দিন’ সিনেমার পর থেকে তিনি শবনম নামে পরিচিত হন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘এ দেশ তোমার আমার’, ‘চান্দা’, ‘নবারুণ’, ‘নাচের পুতুল’ এবং বাংলাদেশের সর্বশেষ আলোচিত সিনেমা ‘আম্মাজান’। এই সিনেমা তাকে সব বয়সী দর্শকের কাছে 'আম্মাজান' হিসেবে পরিচিতি এনে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)