ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লাল নাকি সবুজ—কোন আপেল বেশি উপকারী?
“প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে”—এ প্রবাদটা আমরা সবাই জানি। তবে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য রক্ষায় লাল আপেল ভালো নাকি সবুজ?
বিশেষজ্ঞদের মতে, দু’ধরনের আপেলেই প্রচুর পুষ্টিগুণ আছে। উভয় ফলেই রয়েছে ফাইবার, ভিটামিন এবং অ্যান্টি–অক্সিডেন্ট। তবে রঙের ভিন্নতার কারণে গুণগত দিকেও কিছু পার্থক্য পাওয়া যায়। লাল আপেলের লালচে রঙ আসে অ্যান্থোসায়ানিন নামের রঞ্জক থেকে, আর সবুজ আপেলের সবুজ ভাব আসে ক্লোরোফিল থেকে।
সবুজ আপেলের বাড়তি সুবিধা
সবুজ আপেলে চিনি ও কার্বোহাইড্রেট কম, কিন্তু ফাইবার, আয়রন, প্রোটিন, ভিটামিন কে ও পটাশিয়ামের পরিমাণ তুলনামূলক বেশি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এতে ভিটামিন এ লাল আপেলের দ্বিগুণ থাকে। এ কারণে দৃষ্টিশক্তি উন্নত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ব্রণ কমানো ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সবুজ আপেল বেশ কার্যকর।
এ ছাড়া সবুজ আপেল লো–জিআই গ্রুপের ফলে পড়ে। তাই যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের জন্য সবুজ আপেল বিশেষভাবে উপকারী।
লাল আপেলের শক্তি
অন্যদিকে লাল আপেল সমৃদ্ধ অ্যান্টি–অক্সিডেন্টে। পেকটিন, কোয়ারেসেটিন ও ফ্ল্যাভোনয়েড জাতীয় উপাদান লাল আপেলে বেশি থাকে, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করতে সাহায্য করে। নিয়মিত লাল আপেল খেলে হৃদ্যন্ত্র ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক দীর্ঘদিন তরুণ দেখায়।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
দুই বছরের কম বয়সী শিশুকে আপেলের টুকরা দেওয়া উচিত নয়। তবে ৮–৯ মাস বয়সে আপেল পিউরি করে খাওয়ানো নিরাপদ।
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপেল খাওয়া এড়িয়ে চলা ভালো।
আপেল কেটে রাখলে দ্রুত বাদামি হয়ে যায়। লেবুর পানি বা আনারসের রসে ভিজিয়ে রাখলে এ সমস্যা কমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)