ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়া মাতাতে যাচ্ছেন তাহসান খান
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তার ২৫ বছরের সংগীত জীবন উদ্যাপন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে। আগামী সেপ্টেম্বর মাসজুড়ে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্ট করবে। এই বিশেষ মুহূর্তের খবরটি তাহসান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে জানিয়েছেন।
ফটোকার্ডটিতে তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত সময়সূচি এবং টিকিট বুকিংয়ের লিংক উল্লেখ করা হয়েছে। কনসার্টগুলো শুরু হবে ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড-এ। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ কনসার্ট অনুষ্ঠিত হবে। পুরো মাসজুড়েই ভক্তদের মাতিয়ে রাখবেন তাহসান।
এই খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা ভক্তদের মধ্যে, যারা দীর্ঘদিন ধরে তার কনসার্টের জন্য অপেক্ষা করছিলেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে যাত্রা শুরু হয়েছিল। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে নিয়মিতভাবে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে পারফর্ম করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে