ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আইপিও অর্থের অপব্যবহারের দায়ে ৫ পরিচালককে জরিমানা
শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ পরিচালকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আর্থিক জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিও অর্থের অপব্যবহারের দায়ে এই জরিমানা করা হয়েছে। জরিমানার আওতায় পড়া পাঁচ পরিচালক হলেন- ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব এবং মোশাররফ হাবিব।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম সাংবাদিকদের জানান, আইপিওর শর্ত ভেঙে ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা (সুদসহ) সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণে ব্যবহার করেছে কোম্পানিটি।
আইনবহির্ভূতভাবে আইপিও অর্থ ব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করায় বিএসইসি রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে উক্ত অর্থ কোম্পানিতে ফেরত আনার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না আসায় পাঁচ পরিচালকের প্রত্যেককে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করে কমিশন।
বিএসইসি সূত্রে জানা যায়, ভবিষ্যতে আইপিও অর্থ অপব্যবহার রোধে আরও কঠোর অবস্থান নেবে কমিশন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)