ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়মবহির্ভূত বিনিয়োগ ফেরত আনার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে নির্দেশ দিয়েছে এএফসি হেলথ লিমিটেডে করা নিয়ম-বহির্ভূত বিনিয়োগের অর্থ ফেরত আনতে। তদন্তে দেখা গেছে, ভ্যানগার্ড ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে ৪ কোটি টাকা বিনিয়োগ করে এএফসি হেলথে, যা সিকিউরিটিজ আইন লঙ্ঘন।
বিএসইসির তথ্য অনুযায়ী, সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এএফসি হেলথের শেয়ার মূলধন ১৪৫ কোটি টাকা দেখানো হলেও কোনো শেয়ার প্রিমিয়াম উল্লেখ করা হয়নি। এছাড়া ফান্ড থেকে প্রি-আইপিও প্লেসমেন্টের বিনিয়োগ থেকে কোনো আয়ও দেখানো হয়নি। কমিশন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও নথি চেয়েছিল, তবে ভ্যানগার্ডের প্রেরিত তথ্য গ্রহণযোগ্য হয়নি।
কমিশন মনে করেছে, এই নিয়ম-বহির্ভূত বিনিয়োগের কারণে ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ফান্ডে ৯ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত না আনা হলে প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা জরিমানা করা হবে। ৩০ দিনের অতিবাহিত সময়ের পরও অর্থ ফেরত না দিলে পরবর্তী সাত দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে এবং ব্যর্থ হলে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা বাড়বে। জরিমানা অবশ্যই বিএসইসির নিকট ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)ও তদারকি ব্যর্থ হওয়ায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, এ ধরনের ব্যর্থতা ফান্ডের ইউনিটহোল্ডারদের ক্ষতি ডেকে আনে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ