ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও ‘শোন অ্যারেস্ট’
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একটি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকে অগ্নিকাণ্ডে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক ভবনের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজ করার সময় আগুনে পুড়ে সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক নিহত হন। এই ঘটনায় ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে আইভীর সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সাবেক মেয়র আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তাকে পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। যদিও গতকাল বৃহস্পতিবার ফতুল্লা ও সদর মডেল থানার পৃথক পাঁচটি হত্যা মামলায় তিনি আদালত থেকে জামিন পেয়েছিলেন, কিন্তু নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে তার কারামুক্তি আপাতত হচ্ছে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত