ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ধর্মের দোহাই দিয়ে ফ্যাসিবাদ বরদাশত করা হবে না: অর্থ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কোনো ধরনের উগ্রবাদ বা ধর্মের দোহাই দিয়ে ফ্যাসিবাদ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, দেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, যা দেশের জন্য মঙ্গলজনক নয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় উপজেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
জোনায়েদ সাকি বলেন, “আমরা যেভাবে জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, ঠিক একইভাবে ধর্মের নাম নিয়ে আসা কোনো ফ্যাসিবাদও সহ্য করব না। এই অপশক্তিকে রুখতে হলে বিএনপির নেতৃত্বে আমাদের যে জাতীয় ঐক্য রয়েছে, তা বজায় রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি গণতান্ত্রিক, সার্বভৌম এবং ন্যায়বিচারের বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার শপথ নেওয়ার পর থেকেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে অক্লান্ত পরিশ্রম করছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং ইমাম ও পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো কাজ পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।
জোনায়েদ সাকি আরও বলেন, এমন একটি রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে যা জনগণের শক্তিতে বলীয়ান থাকবে, যাতে কোনো অপশক্তি ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেকসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা