ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নতুন আশায় উড়ছে আর্থিক খাতের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অভাবনীয় চিত্র লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আধিপত্য বিস্তার করেছে লোকসানি ও দুর্বল মৌলভিত্তির ‘জেড’ গ্রুপের কোম্পানিগুলো। তালিকার ১০টি কোম্পানির মধ্যে ৯টিই ‘জেড’ গ্রুপের এবং ১টি ‘বি’ গ্রুপের অন্তর্ভুক্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার চিত্র পর্যালোচনায় দেখা যায়, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৭টিই আর্থিক খাতের। বাকি ৩টির মধ্যে ১টি ব্যাংক, ১টি প্রকৌশল এবং ১টি বস্ত্র খাতের কোম্পানি। গত সপ্তাহে ডিএসইর শীর্ষ গেইনার ছিল বিআইএফসি, যার শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ ৫২.৭৮ শতাংশ। এছাড়া প্রাইম ফাইন্যান্সের ৪৮.১৫ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ৩৬.১১ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আর্থিক খাতের এই কোম্পানিগুলোর বেশিরভাগই অবসায়নের তালিকায় থাকায় দীর্ঘদিন ধরে এদের শেয়ার দর ধারাবাহিকভাবে কমে তলানিতে নেমেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর অবসায়ন পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের আশায় বিনিয়োগকারীরা এসব শেয়ারে নতুন করে আগ্রহী হয়ে উঠেছেন।
বিশেষ করে, গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনের পর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। এর প্রভাবে সপ্তাহের শেষ দুই কার্যদিবসেই এই কোম্পানিগুলোর শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে লেনদেন হতে দেখা গেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)