ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যাংককগামী একটি ফ্লাইটের যাত্রীদের তল্লাশি করে এই অর্থ উদ্ধার করা হয়।
আটক হওয়া দুই যাত্রীর নাম রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা জানতে পারেন যে, ব্যাংককগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএস-২১৭ ফ্লাইটে বড় ধরনের মুদ্রা পাচার হতে যাচ্ছে। এরপর রফিকুল ইসলাম নামের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকা।
পৃথক এক তল্লাশিতে আল আমিন মোল্লা নামের আরেক যাত্রীর লাগেজে ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা মূল্যের ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ পাওয়া যায়। সব মিলিয়ে দুই যাত্রীর কাছ থেকে মোট ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।
সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) সারোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, জব্দ করা মুদ্রাগুলো পাচার করার উদ্দেশ্যেই বিদেশে নেওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ