ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিটিসিএলের এমভিএনও সিমের পরীক্ষামূলক কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের বহুল প্রতীক্ষিত মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণে এমভিএনও সেবা চালুর প্রক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিমটি কবে নাগাদ বাজারে ছাড়া হবে বা বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু হবে, তা পরবর্তীতে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বিটিসিএলের এই এমভিএনও সেবার মাধ্যমে নিজস্ব কোনো টাওয়ার বা অবকাঠামো ছাড়াই টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল সেবা দেওয়ার কথা ছিল। এর আওতায় গ্রাহকদের জন্য ‘কোয়াড-প্লে’ প্যাকেজ (আনলিমিটেড ভয়েস কল, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-র সুবিধা) চালুর পরিকল্পনা ছিল। গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজধানীর রমনা, গুলশান ও গুলিস্তান এলাকায় এই সিম পাওয়া যাওয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ৩ ফেব্রুয়ারি রমনায় এই সেবার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল এবং কারিগরি পরীক্ষাগুলোও সফল হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে এই পুরো কার্যক্রমটি স্থগিত করা হলো।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে এই এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দিয়েছিল সরকার। এই সেবাটি চালু হলে গ্রাহকরা স্বল্প মূল্যে একই সাথে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুবিধা পেতেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি