ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইতিবাচক ধারায় শেয়ারবাজার, ধসের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) ইতিবাচক ধারায় লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লেনদেনের আর্থিক পরিমাণও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরও ঊর্ধ্বমুখী ছিল।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, টানা এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে আসন্ন ঈদের পূর্বেই সূচক ও লেনদেন নতুন রেকর্ড গড়তে পারে। গতকালের মতো আজকের বাজার পরিস্থিতিও বিনিয়োগকারীদের মনে আশা জাগিয়েছে এবং আগামী সপ্তাহেও এই ধারা বজায় থাকলে শেয়ারবাজার শক্ত অবস্থানে পৌঁছাবে বলে তারা মত প্রকাশ করেছেন।
বাজার সংশ্লিষ্টরা আরও জানান, মাঝেমধ্যে সূচকের সামান্য ওঠানামা থাকলেও বড় ধরনের পতনের কোনো শঙ্কা নেই। বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে বলে মনে করছেন তারা। তাদের মতে, সতর্ক বিশ্লেষণের মাধ্যমে ভালো মানের শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এখন নিরাপদ ও লাভজনক হতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০.২৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৬.১৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৯.৪৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৯টির দর বেড়েছে, ৯৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৫০ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৭১ কোটি ৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৭৪ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৯টির, কমেছে ৫০টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮২.৮৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৬.৯০ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে