ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নতুনভাবে যাত্রা শুরু করছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করতে প্রতিষ্ঠানটি দুটি নতুন মিউচ্যুয়াল ফান্ড চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ ও ‘মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড’ নামে দুটি ফান্ড পরিচালনার লক্ষ্যে সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ডিড চুক্তি সম্পন্ন হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আর কমার্শিয়াল ব্যাংক অব সিলন বাংলাদেশ পিএলসি কাজ করবে কাস্টডিয়ান হিসেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান বলেন, “এই মিউচ্যুয়াল ফান্ডগুলো দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের প্রবৃদ্ধি ও সুষম রিটার্ন দিতে সহায়ক হবে। দক্ষ ও অভিজ্ঞ টিমের মাধ্যমে ফান্ডগুলো পরিচালিত হবে, যা শেয়ারবাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে।”
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ড দুটি চালুর অনুমোদন দিয়েছে। প্রতিটি ফান্ডের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক নিজেই বিনিয়োগ করবে ১০ শতাংশ বা ২ কোটি ৫০ লাখ টাকা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য