ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক-এর সঙ্গে চুক্তি করেছে রবি আজিয়াটা। এই চুক্তির মাধ্যমে রবি বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত এন্টারপ্রাইজ রিসেলার হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় রবি স্টারলিংকের দুটি সার্ভিস টিয়ার—লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি—গ্রাহকদের কাছে সরবরাহ করতে পারবে। এই সেবাগুলো ফিক্সড এবং পোর্টেবল উভয় ধরনের ব্যবহারের জন্য উপযুক্ত।
এই নতুন সমাধানগুলো চালু হলে ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল কমার্সের মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাপ্লিকেশনগুলোকে ব্যাপকভাবে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সারা দেশে বিদ্যমান ডিজিটাল বিভাজন কমিয়ে আনা সম্ভব হবে।
রবি তার এন্টারপ্রাইজ সেলস চ্যানেল ও অনুমোদিত রিটেইল আউটলেটগুলোর মাধ্যমে স্টারলিংকের সেবাগুলো বিতরণ করার পরিকল্পনা করেছে। এছাড়া, গ্রামীণ অঞ্চলে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট নিশ্চিত করতে কমিউনিটি-শেয়ারিং ওয়াই-ফাই সমাধানও চালু করার পরিকল্পনা রয়েছে রবির।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ বলেন, "এই উদ্যোগটি বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণের দিকে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রত্যন্ত এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে উচ্চ-গতির স্যাটেলাইট ইন্টারনেট সক্ষম করার মাধ্যমে রবি গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবাগুলোতে প্রবেশের পথ খুলে দিচ্ছে, যা অন্তর্ভুক্তিমূলক সমাজ, উদ্ভাবন এবং টেকসই অগ্রগতির সহায়ক হবে।"
টেলিকম অপারেটরটি আরও জানায়, এই চুক্তি এমন অঞ্চলগুলোতে নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে প্রচলিত নেটওয়ার্ক অবকাঠামো সীমিত বা অনুপস্থিত। বিশেষ করে, এটি এন্টারপ্রাইজ, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সুবিধাবঞ্চিত গ্রামীণ সম্প্রদায়ের জন্য অত্যন্ত উপকারী হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি