ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এক লাখ শেয়ার কেনার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল রেজা খালেদ হুসেন নিজ ব্যাংকের প্রতি আস্থা রেখে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে বাজারদরে ১ লাখ শেয়ার ক্রয় করবেন।
সোমবার (০৮ সেপ্টেম্বর) ব্যাংক এশিয়ার প্রতিটি শেয়ারের সমাপনী দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। সে অনুযায়ী এমডির এই বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা।
শেয়ারবাজার বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রতিষ্ঠানের সর্বোচ্চ নির্বাহীর এ ধরনের শেয়ার ক্রয়ের ঘোষণা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এতে কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আস্থা প্রকাশ পায়।
ব্যাংক এশিয়া দীর্ঘদিন ধরে স্থিতিশীলভাবে ব্যবসা পরিচালনা করছে। এমডির এই উদ্যোগ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থার বার্তা ছড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)