ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন কমিশনে ভোটের ফলাফল ঘোষণার জন্য মঞ্চ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক: দেশের গণমানুষের দীর্ঘ প্রতীক্ষিত ও আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সারা দেশের ভোটের ফলাফল কেন্দ্রীয়ভাবে প্রকাশের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে মঞ্চ সাজানো হয়েছে।
মঞ্চে সংবাদ কাভার করার জন্য গণমাধ্যমগুলোর বুথ রাখা হয়েছে, যেখান থেকে দেশি-বিদেশি সাংবাদিকরা ভোটের ফলাফল সরাসরি সম্প্রচার করবেন। ভোট ফলাফল ঘোষণার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাস কার্ড ছাড়া কাউকে নির্বাচনী ভবনে প্রবেশের অনুমতি নেই।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সারা দেশে ২৯৯টি আসনে মোট ৪২,৬৫১টি ভোটকেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন, যা নির্বাচন কমিশন পক্ষ থেকে প্রশংসনীয় হিসেবে বিবেচিত।
এছাড়াও, ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। ইসি এই ফলাফল একত্র করে পুরো দেশের মোট ফলাফল ঘোষণা করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)