ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকে রেকর্ড গড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৬.১৫ পয়েন্টে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন লেনদেনে অংশ নেয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৮টির দর বেড়েছে। যার মধ্যে বিনিয়োগকারীদের নাগালের বাইরে ছিল ১৪ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, কেডিএস এক্সেসরিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইজেনারেশন, বিবিএস ক্যাবলস, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু ফেব্রিক্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং ফারইস্ট ফাইন্যান্স। বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে জিবিবি পাওয়ারের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ১০ পয়সা থেকে ৭ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৬৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে জেনারেশন নেক্সটের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা থেকে ৩ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৯১ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে কেডিএস এক্সেসরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৬ টাকা ৬০ পয়সা থেকে ৫০ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১৭ কোটি ৮৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ, ইজেনারেশনের ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ, বিবিএস ক্যাবলসের ২ টাকা বা ৯.৬৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা বা ৯.৬২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২ টাকা বা ৯.৬২ শতাংশ, সিএপিএমআইবিবিএলের ৮০ পয়সা বা ৯.৪১ শতাংশ, এসইএমএলআইবিবিএলের ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর বেড়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট