ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ডাকসু ভোট: পোলিং এজেন্টদের জন্য ১২ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর)। ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রার্থীদের পক্ষ থেকে নিয়োজিত পোলিং এজেন্টদের জন্য ১২টি নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের দিন সকাল সাড়ে ৬টার মধ্যে প্রতিটি পোলিং এজেন্টকে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। গলায় পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক। সকাল সাড়ে ৭টার মধ্যে নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট বাক্স পরীক্ষা করে সিলগালা করতে হবে এবং নির্ধারিত স্থানে খালি বাক্স স্থাপন করতে হবে। এরপর সকাল ৮টা থেকে ভোটারদের প্রবেশের সুযোগ উন্মুক্ত করা হবে।
ভোটারদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। ভোটারদের বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র, বিভাগীয় কার্ড, হলের আইডি, লাইব্রেরি কার্ড বা পেস্লিপের যেকোনো একটি দেখাতে হবে। এজেন্টরা কেবল চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে শনাক্ত করতে সহায়তা করবেন। তবে চূড়ান্তভাবে ভোটার শনাক্তকরণ এবং ব্যালট ইস্যুর দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ভোটকক্ষের পোলিং অফিসারের ওপর।
এ ছাড়া পোলিং এজেন্টরা ভোটারকে বিভাগ ও হলের নাম জিজ্ঞাসা করবেন, বৈধ আইডি কার্ড প্রদর্শন করতে বলবেন এবং ছবি ও নাম যাচাই করবেন। সব মিল থাকলে ভোটারের স্বাক্ষর নেওয়া হবে এবং তার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে ব্যালট পেপার দেওয়া হবে। উল্লেখ্য, কোনো ভোটার একবারই ব্যালট সংগ্রহ করতে পারবেন। নষ্ট হলে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পোলিং এজেন্টদের দায়িত্বের মধ্যে রয়েছে ভোটকক্ষের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, ভোটকেন্দ্র থেকে কোনো ছবি বা তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ না করা এবং গণনার সময় প্রক্রিয়া পর্যবেক্ষণ করা। প্রয়োজন হলে রিটার্নিং অফিসারকে সহায়তা করতে হবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে