ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০.৯১ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২২০টির দর বেড়েছে এবং ১৩১টির দর কমেছে। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ৮ কোম্পানির শেয়ার। যে কারণে এই ৮ কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কাড়াকারি অবস্থা তৈরি হয়েছে। এর ফলে কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা থাকলে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইনটেক, ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, বিডিকম অনলাইন, মুন্নু ফেব্রিক্স, বিবিএস ক্যাবলস এবং সাফকো স্পিনিং। আজ বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার কারণে এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৬০ পয়সা থেকে ৩৩ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা থেকে ৩৭ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনডেক্স এগ্রোর। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭৮ টাকা ৯০ পয়সা থেকে ৮৬ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- নাহি অ্যালুমিনিয়ামের ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ, বিডিকম অনলাইনের ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১ টাকা ৬০ পয়সা ৯.৫৮ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪৬ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২৪ টাকা ৪০ পয়সা, ৩০ টাকা ৪০ পয়সা, ২০ টাকা ৪০ পয়সা, ১৮ টাকা ৩০ পয়সা ও ১৬ টাকা ২০ পয়সায়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব