ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (০৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন।
এদিনে সকালে তাকে আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৬ এপ্রিল দুদকের দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়, প্রতারণা, জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়নের মাধ্যমে এক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ৩০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামের সদ্য নিবন্ধিত একটি কোম্পানির নামে বন্ড ইস্যুর মাধ্যমে এই অর্থ উত্তোলন করা হয়। এ সময় সিআইবি প্রতিবেদন সংগ্রহ বা মর্টগেজ সম্পত্তি যাচাই না করেই অস্বাভাবিক মূল্যায়ন করা হয়।
এক হাজার কোটি টাকার মধ্যে প্রথমে ২০০ কোটি টাকা এফডিআর করা হয় এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। সেখান থেকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং সংঘটিত হয় বলে দুদকের তদন্তে উঠে এসেছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন থেকে তিনি কারাগারেই রয়েছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)